প্রকাশিত: ১৪/১০/২০১৯ ৯:২০ এএম , আপডেট: ১৪/১০/২০১৯ ৯:২৩ এএম

চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাসে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মুন্নান হত্যা মামলা সহ আট মামলার আসমী যুবলীগ নেতা নিহত।

রোববার (১৩ অক্টোবর) রাত ৯ টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।

নিহতের নাম খোরশেদ আলম (৪৫) তার বিরুদ্ধে আলোচিত মান্নান হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে নগরীর বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

মো,মাশকুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, রিভলবার, ওয়ান শ্যুটারগান এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। খোরশেদ আলম আগ্রাবাদের পাঠানটুলী এলাকার শফিক আহমেদের ছেলে। নিজেকে তিনি যুবলীগ নেতা পরিচয় দিতেন।

তিনি বলেন, ‘অস্ত্র নিয়ে খোরশেদ আলম ও তার সহযোগীরা আগ্রাবাদ এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে খোরশেদ ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে খোরশেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...