সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৭:৩৬ পিএম

উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউসুফ আলী (২৬) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কুতুপালং বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ইউসুফ আলীর বাড়ি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। তার পিতা মৃত ইমাম শরীফ ও মাতা মৃত নুর নাহার। তিনি ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/১৪, এফসিএন-১৫০৮৪৫ এ বসবাস করে আসছিলেন।

উখিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এর নেতৃত্বে একটি আভিযানিক দল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃত ইউসুফ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...