প্রকাশিত: ১৭/০৩/২০১৯ ৪:২৫ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি::
উখিয়ার কুতুপালং এ নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানরে ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুতুপালং উচ্চ বিদ্যালয় ও সামজিক সংগঠন প্রত্যাশা নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা,কেক কেটে জন্মদিন উদযাপন ও চিত্রাংকন প্রতিযোগিতা। সকাল ৯টায় কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, স্বাধীনতার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগনেতা নুরুল হক খান, তরুন যুবনেতা ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এমএ মান্নান, সহকারী প্রধান শিক্ষক শংকর বড়–য়া, নারায়ন কান্তি দাশ, সহকারী শিক্ষক রাহুল বড়–য়া, কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষ শামসুল আলম, প্রত্যাশার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ প্রমূখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...