প্রকাশিত: ০২/১২/২০২১ ৬:০৬ পিএম , আপডেট: ০২/১২/২০২১ ৬:০৮ পিএম

এবার করোনা ভাইরাসের নতুন ও সবথেকে বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হলো ভারতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের কর্ণাটক রাজ্যে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের দু’জন শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, আক্রান্ত দু’জনেই পুরুষ। একজনের বয়স ৬৬ বছর ও অন্যজনের বয়স ৪৬ বছর।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে ভারত; ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আবারও বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ প্রায় ৭০টি দেশ। যদিও এরই মধ্যে ২৩টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। যেসব ব্যক্তিদের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের অধিকাংশই সম্প্রতি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণের ইতিহাস রয়েছে।

এর আগে বুধবার (১ ডিসেম্বর) ঝূঁকিপূর্ণ দেশসমূহের তালিকা তৈরি করেছে ভারত। তালিকাভুক্ত এসব দেশের যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer