উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১১:০০ পিএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ের পাশের কৃষি জমি থেকে দুই কৃষকসহ তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়ার চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

অপহৃত ব্যক্তিরা হলেন বাহারছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর শীলখালীপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘অপহরণের খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। অপহৃতদের দুজন কৃষক, আরেকজন রাখাল। এ সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।’

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশই মুক্তিপণ দিয়ে ফিরেছে।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...