প্রকাশিত: ০৫/০১/২০১৮ ৯:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৭ এএম

এম.বশিরুল আলম,লামা:

বান্দরবানের লামায় রুপসীপাড়া ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অর্থায়নে ৭টি প্রকল্পের ১ কোটি ৩১ লাখ টাকার বরাদ্ধে উন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রকল্পগুলো হলো, কেন্দ্রীয় মসজিদের বাড়ান্দা, রুপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের ২য় তলা ও ছাত্রাবাসের ভবন নির্মাান, দরদরি হাসপাতাল পাড়া জামেল মসজিদ, আনসার ভিডিপি অফিস, মসলিম পাড়া সামাজিক ক্লাব এবং রুপসীপাড়া মেইন রোড শাহআলম বাড়ি হতে তপবন বিদর্শন ভাবনা কেন্দ্র পর্যন্ত এইচবিবি রোর্ড। প্রকল্পগুলো সম্পাদন হলে এলাকার জীবনযাত্রার মান আরো উন্নয়ন হবে বলে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, লামা উপজেলা রুপসীপাড়া একটি মডেল ইউনিয়ন। গত তিন বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, এলজিইডি মিলে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে টেন্ডার হওয়া এ ৭টি প্রকল্প বাস্তবায়ন হলে রুপসীপাড়া ইউনিয়নে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরো পালটে যাবে।

এই ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বোর্ড বান্দরবানে নির্বাহী প্রকৌশলী মো. আজিজুর রহমান জানান, বর্তমান সরকার ২০২১ সালে মধ্যে দরিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশ হিসাবে বাস্তবায়ন করতে সকল প্রকার উন্নয়নমূলক কাজ করে চলছে। রুপসীপাড়াতে এ ৭টি প্রকল্প আগামী ১৮সালের জুন মাসের মধ্যে শেষ করাহবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer