হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১:০১ এএম , আপডেট: ১০/০৯/২০২৫ ৯:২৭ পিএম

১৫ বছরের পথচলায় উখিয়া নিউজ ডটকমের যাত্রা একদিকে যেমন স্থানীয় সাংবাদিকতার বিকাশ ঘটিয়েছে, তেমনি উখিয়ার অগণিত সমস্যা ও সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে এই সীমান্তবর্তী উপজেলার গুরুত্ব এখন বহুমাত্রিক। তবে বাস্তব চিত্র ভিন্ন—সড়কজট, অব্যবস্থাপনা, অবকাঠামোগত ঘাটতি আর পরিকল্পনার অভাব উখিয়াকে আটকে রেখেছে উন্নয়নের গতি থেকে।
উখিয়া সদর, কুতুপালং, কোটবাজার, মরিচ্যা বাজার কিংবা পালংখালী—যেখানেই যান না কেন, প্রতিদিনই চোখে পড়বে দীর্ঘ যানজট। বাজারমুখী ট্রাক, যাত্রীবাহী বাস,সিএনজি ও ভ্যানের বিশৃঙ্খল চলাচল এলাকাবাসীর নিত্য দুর্ভোগে পরিণত হয়েছে। অথচ এসব ব্যস্ত মোড়ে ট্রাফিক পুলিশ নেই বললেই চলে। যানবাহন চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই, নেই কোনো সচেতনতামূলক কর্মশালা। রোহিঙ্গা শরণার্থীদের জন্য উখিয়ায় কর্মরত শতাধিক এনজিও নিয়মিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা করে থাকলেও পরিবহন খাতে মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম এখনো দেখা যায়নি।
উন্নয়নের অন্য খাতগুলোতেও ঘাটতি প্রকট। একটি উপজেলা হয়েও উখিয়ায় নেই কোনো আধুনিক বাস টার্মিনাল। শিশুদের জন্য নেই একটিও শিশু পার্ক, নেই বিনোদনকেন্দ্র। ফলে নতুন প্রজন্মের বিকাশ ও সামাজিক সম্প্রীতিতেও পড়ছে নেতিবাচক প্রভাব। স্থানীয়রা বলছেন, শিল্প কারখানা গড়ে তুলতে পারলে কর্মসংস্থান তৈরি হবে, মাদক নির্ভরতা কমবে, অর্থনীতিতে আসবে গতি।
তবে সব নেতিবাচকতার মাঝেও রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। উখিয়ার পাথুরে গাথা ইনানী সমুদ্র সৈকত দেশি-বিদেশি পর্যটকের কাছে আলাদা আবেদন রাখে। এটি ঘিরে হোটেল-মোটেল শিল্প, রিসোর্ট, আধুনিক রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র গড়ে উঠায় পর্যটন অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, পাহাড়ি প্রকৃতি ও কৃষিজ পণ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করা গেলে উখিয়া হয়ে উঠতে পারে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র।
উখিয়ার সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে একদিকে রয়েছে সীমাহীন সমস্যা, অন্যদিকে অগণিত সম্ভাবনা। যানজট নিরসন, পরিবহন খাতের শৃঙ্খলা, আধুনিক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক ও শিল্প কারখানা স্থাপন এবং ইনানী সৈকতকেন্দ্রিক টেকসই পর্যটন শিল্প গড়ে তোলার মাধ্যমে উখিয়াকে উন্নয়নের মূলধারায় আনা সম্ভব।
১৫ বছরে উখিয়া নিউজ ডটকম এসব সমস্যার কথা যেমন ধারাবাহিকভাবে সামনে এনেছে, তেমনি উন্নয়নের সম্ভাবনার দিকগুলোও তুলে ধরেছে পাঠকের কাছে। স্থানীয়দের প্রত্যাশা—আগামী দিনে এই অনলাইন পত্রিকা আরও শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উখিয়ার জনমানুষের কথা জাতীয় অঙ্গনে পৌঁছে দেবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...