ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৪ ২:০০ পিএম , আপডেট: ১৮/১১/২০২৪ ২:০৩ পিএম

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া সিরাতুল মোস্তাকিম কাফেলার তত্ত্বাবধানে ১৮ জন উপজাতি (ত্রিপুরা) সদস্য তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
৷৷৷৷৷৷৷৷  ভিডিও দেখুন এখানে৷৷৷ 
সোমবার (১৮ নভেম্বর) রাত ১২টা ৩০মিনিটের সময় কোচপাড়া সিরাতুল মোস্তাকিম কাফেলার তফসিরুল কোরআন মাহফিলে উক্ত ১৮ জন উপজাতি (ত্রিপুরা) ইসলাম ধর্ম গ্রহণ করে। তাদেরকে কালেমা পাঠ করান সিরাতুল মোস্তাকিম কাফেলার প্রধান বক্তা আল্লামা ড. তারেক মনোয়ার।

সিরাতুল মোস্তাকিম কাফেলার উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী ১৮জন নওমুসলিমকে সবার কাছে পরিচয় করে দেন।

সিরাতুল মোস্তাকিম কাফেলার উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী বলেন, ১৮ জন নওমুসলিমদের মধ্যে এক পরিবারের রয়েছে ১২জন। তাদেরকে সিরাতুল মোস্তাকিম কাফেলার পক্ষে থেকে সব সময় সহযোগিতা করা হবে। কারণ তারা সবাই স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...
Single Page Footer