উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ
কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

মেরিন ড্রাইভের রামু ও উখিয়া উপজেলার সংযোগকারী রেজুখাল সেতুটি বন্ধ থাকবে মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে কক্সবাজার সড়ক বিভাগ।
৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট সাতদিন রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ সেতুটি বন্ধ থাকবে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজু খাল বেইলী ব্রীজের রেট্রোফিটিং কাজের অংশ হিসেবে রাবার বিয়ারিং প্যাড পরিবর্তনের কাজ করা হবে, তাই এ সাতদিন রাতে ৮ ঘন্টা এ সেতু বন্ধ থাকবে।
উল্লেখিত সময়ে এ সেতু দিয়ে চলাচলকারী সকল যানবাহন ও জনসাধারণকে বিকল্প পথে যাতায়াতের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে
পাঠকের মতামত