প্রকাশিত: ০৬/০৮/২০২২ ৫:১০ পিএম


কক্সবাজার জেলা দুগ্ধ খামার গুলোকে লোকসান থেকে বাঁচাতে ও উৎপাদিত দুধের ন্যায্য মূল্য পেতে সব খামারীকে এক হতে আহবান জানিয়েছেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ও জেলা দুগ্ধখামারী মালিক সমিতির উপদেষ্টা ক্যা থিং অং। জেলার দুগ্ধ খামারীদের অধিকার আদায় ও দুগ্ধখামারীদের ঐক্যবদ্ধ করতে জেলা দুগ্ধ খামার মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌধুরী এগ্রো ফার্মের সত্বাধিকারী ইমরুল কায়েস চৌধুরীকে আহবায়ক ও ফ্যামেলি ডেইরি ফার্মের মালিক এ কে আজাদকে সদস্য সচিব করে জেলা দুগ্ধ খামার মালিক সমিতি গঠন করা হয়।
শনিবার দুপুরে কক্সবাজারের একটি কমিউনিটি সেন্টারে জেলার দুগ্ধখামারীদের একটি বিশেষ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রানীসম্পদ কর্মকর্তা শাহাবউদ্দিন, জেলার প্রথম দুগ্ধজাত খামারের উদ্যোক্তা জাহান আরা ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ খান, উখিয়ার রাজাপালং ইউপি সদস্য হেলাল উদ্দিন, ঈদগাঁও জালালাবাদ ইউপি সদস্য আরমান উদ্দিনসহ বিভিন্ন খামারীরা। স্বাগত বক্তব্য রাখেন ফ্যামেলি ডেইরী ফার্মের মালিক এ কে আজাদ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার কয়েকশ খামারী অংশগ্রহন করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...