বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২/০৮/২০২৫ ৬:৩৭ পিএম , আপডেট: ১২/০৮/২০২৫ ৬:৪০ পিএম
আহত দুই শিক্ষক

উখিয়ায় কোডেক এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর জিয়াউল হকের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত দুই শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আহত শিক্ষক শাইদুল ইসলাম শামীম (২০) উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় ১ হাজার ১৭৯ জন শিক্ষককে ফান্ড স্বল্পতার অজুহাতে চাকরি থেকে অব্যাহতি দেয় এনজিওগুলো। এ অবস্থায় হোস্ট টিচার্স ফোরামের সদস্যরা চাকরিতে পুনঃনিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে মালভিটাপাড়ায় কোডেক এনজিওর বিস্কুট সরবরাহ অফিসে গিয়ে আন্দোলনের অংশ হিসেবে প্রকল্প বন্ধ রাখার অনুরোধ করেন শিক্ষক শামীম ও তার সহকর্মীরা। এ সময় প্রজেক্ট কোঅর্ডিনেটর জিয়াউল হক ও অজ্ঞাত আরও ৭-৮ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সাইদুল ইসলাম শামীম ও নারী শিক্ষক সাবিনা ইয়াছমিন গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নারী শিক্ষককে চুল ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে এবং চেয়ার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে ভুক্তভোগীদের অফিস কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

স্থানীয়রা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা হুমকি দিয়ে তাদের ছেড়ে দেয়।
আহতরা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এবিষয়ে উখিয়া থানায় অভিযোগ দাখিল হলেও এখনো মামলা হয়নি।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...