প্রকাশিত: ১৪/১১/২০১৭ ১১:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১০ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মিয়ানমারের নেতা অং সান সুচির প্রতি আহবান জানিয়েছেন।
ফিলিপাইনে এক শীর্ষ সম্মেলনে মঙ্গলবার তাদের এক বৈঠকে এ আহবান জানানো হয়। তার দফতর এ কথা জানায়। খবর এএফপি’র।
সম্মেলনে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর এই সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সু চির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের কথাও বলা হয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনেরও মঙ্গলবার ম্যানিলায় তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরে তিনি সেখান থেকে মিয়ানমারে যাবেন।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব বলেন, ‘দেশটিতে মানবিক সাহায্য প্রবেশ, নিরাপত্তা ও সম্মানের সাথে দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন জরুরি।’
বিগত আড়াই মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রোহিঙ্গা ‘বিদ্রোহীরা’ মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর দেশটির সামরিক বাহিনী ওই অঞ্চলে ব্যাপক দমন-পীড়ন চালালে এ সংকটের সৃষ্টি হয়। এ অভিযান চালানোর সময় তারা রোহিঙ্গাদের অনেক গ্রাম জ্বালিয়ে দেয় এবং এসব জনগোষ্ঠীর ওপর অমাববিক নির্যাতন চালায়।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...