প্রকাশিত: ০৮/০৪/২০১৮ ২:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৭ এএম

ফারজানা সিকদার::
একটি বই মানে একটি পৃথিবী।জ্ঞানের বিস্তর মখমল প্রান্তর।দক্ষিণায়ন জানালা।যেখানে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়।কতশত নির্ঘুম রাতজাগা পাখীরা ডেকে যায় বইয়ের পাতায়।ভরা পূর্নিমার ফোঁয়ারা নামে অজস্র দাঁড়িকমায়।হাজারো ভাবনারা দোল খায় কালো কালির অনিন্দ্য শাখায় শাখায়।
__
মানুষের জীবনের চলার পথ সরু। এই পথের প্রসারে বই পড়ার বিকল্প নেই।একটি বই বদলে দিতে পারে একটি জীবন,জীবনের চিন্তা ভাবনা।জীবনের চলার পথকে বেগবান করার জন্য বইয়ের একটি বাক্যই হয়ত যতেষ্ট।একটি উক্তিই পারে একটি মানুষকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে।
___
যে যত বেশি বই পড়বে তার জ্ঞান তত বেশি সমৃদ্ধ। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল বই পড়া উচিত।জ্ঞানকে প্রসারিত কিংবা সমৃদ্ধ করতে পাঠ্যবই যতেষ্ট নয়।সৃজনশীল বিভিন্ন বইয়ের জগৎ যদি হয় দিঘী, তবে পাঠ্যবই হল ঘড়ায় তুলা জল।
__
প্রতিদিনের খরচ থেকে কিছু টাকা রেখে দিন বইয়ের জন্য।তাতে করে আপনার টাকা সঠিক পথে ব্যয় হবে,আপনার জ্ঞান সমৃদ্ধ হবে।পৃথিবী হবে আলোকিত।মনে রাখবেন বই কিনে কেউ দেওলিয়া হয়না।বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন ঠিক তেমনি ব্রেইনকে সচল রাখার জন্য প্রয়োজন নতুন নতুন তথ্য।আর সেই তথ্য ভান্ডার লুকিয়ে আছে বিভিন্ন বইতে।
___
নিজে বই পড়ুন।শিশু থেকে শুরু করে আপনার আশেরপাশের মানুষ গুলোকে বই পড়তে উৎসাহিত করুন।প্রিয়জনকে বই উপহার দিন।

সম্পাদনায়/ ওবা/প্রধান ডেস্ক/ ২:২৪:২৬ অপরাহ্ণ

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer