প্রকাশিত: ১১/১২/২০১৭ ৭:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৭ এএম

নিজস্ব প্রতিবেদক::
জনপ্রশাসনের ১২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এতে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত)নিয়োগ করার কথা উল্লেখ করা হয়েছে।জানা গেছে, গত মাসে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিযোগ্য ১৫০ জনের তালিকা চূড়ান্ত করেছিল পদোন্নতির জন্য সুপারিশ প্রণয়নকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। ওই তালিকা থেকে ১২৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। তার মধ্যে সাইফুল্লাহ মকবুল মোরশেদ দুলাল মেধাবৃক্তিক ১০ নং সিরিয়ালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।তার পরিচিতি নং ৩৬৩৪ তিনি উখিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম বিকম অালী অাহমদের সন্তান।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer