প্রকাশিত: ১৫/১১/২০১৭ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৪ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে ভ্রাম্যমান আদালত সাড়াশি অভিযান চালিয়ে ৭০লিটার দেশীয় চোলাই মদসহ ৪জন নারী মাদক পাচারকারীদের আটক করেছে। তাদের পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুকাশিষ চাকমার নেতৃত্বে পুলিশ ও বিজিবির বিশেষ ফোর্স নিয়ে টেকনাফ নেচার পার্ক সংলগ্ন নিরাপত্তা বাহিনীর অস্থায়ী চেকপোস্টে যানবাহন তল্লাশী চালিয়ে ৭০ লিটার বাংলা মদসহ হ্নীলা চৌধুরীপাড়ার গৌরী রাখাইনের মেয়ে মারী রাখাইন,ধুসে রাখাইনের স্ত্রী পুমে রাখাইন,টেকনাফ কে,কে পাড়ার জাগের হোছনের স্ত্রী তৈয়বা বেগম ও সিকান্দরের স্ত্রী ছলেমা খাতুনকে আটক করে। আটককৃতদের মধ্যে চোলাই মদ বহনের দায়ে ১জনকে ৩মাস এবং অপর ৩জনকে ১মাস করে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য,টেকনাফ শরণার্থী প্রত্যাবাসন কেন্দ্রের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুর্শেদ মিশু টেকনাফ যাওয়ার সময় যানবাহনে এ্যালকোহল বহন করার বিষয়টি অবগত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা কামনা করলে মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...