উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৭:০৮ পিএম

পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে অনিরাপদ হয়ে উঠেছিল কক্সবাজারের কটেজ জোন। এলাকাটিকে অপরাধমুক্ত করতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডে কয়েকটি আবাসিক কটেজ ও হোটেলে তল্লাশি চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি কটেজ জোনে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটেছে। এছাড়াও এখানে পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি।

তিনি জানান, কক্সবাজারকে পর্যটকদের জন্য নিরাপদ রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, কটেজ জোন অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...