প্রকাশিত: ৩০/০৪/২০২১ ৬:৫৩ পিএম

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে নিজেদের অতিরিক্ত প্রয়োজনের জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার মতো দেশগুলোকে করোনার ভ্যাকসিন মৈত্রী কর্মসূচি অন্তত চলতি বছরের জুলাইয়ের আগে শুরু করতে পারবে না ভারত। করোনার আকার ফের ভয়াবহ রূপ নেয়ায় দেশটিতে সংকট দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দ্যু’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

ভারতীয় সরকার আগামী ১ মে দেশের সকলের জন্য টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা করেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশগুলোর জন্য মঞ্জুরীকৃত ও বাণিজ্যিক টিকা রপ্তানি স্থগিত করেছে দেশটির সরকার।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যে সকল প্রতিবেশী দেশ ইতোমধ্যে টিকার জন্য অর্থ পরিশোধ করেছে তারাও জুলাই মাসের আগে টিকা পাবে না। শেষ ব্যাচের টিকা তাদেরকে এপ্রিলের শুরুর দিকে পাঠানো হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোকে কখন টিকা সরবরাহ করা হবে সেই সময় নির্ধারণ করে দিতে পারেননি দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer