প্রকাশিত: ৩০/০৬/২০২২ ৫:৫৬ পিএম , আপডেট: ৩০/০৬/২০২২ ৫:৫৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার কক্সবাজারে পরীক্ষার উত্তরপত্রের খাতায় এক ছাত্র লিখেছেন, আজকে আমার মন ভালো নেই, মাসুদ ভালো হয়ে যাও। এছাড়াও তিনি খাতায় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কয়েকটি আলোচিত কথা লিখেছেন।

গতকাল বুধবার কক্সবাজার সিটি কলেজে এ কাণ্ড ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা বলছে, এ নামের কোনো ছাত্র তাদের নেই এবং ওই দিন যুক্তিবিদ্যার পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।

ফাঁস হওয়া ওই খাতায় দেখা যাচ্ছে, ২৯ জুন মানবিক শাখার বিভাগ ভিত্তিক বিষয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষার খাতায় এ কাণ্ড ঘটানো শিক্ষার্থীর নাম মিসকাত চৌধুরী। তার রোল নম্বর ৯৮০। ফাঁস হওয়া ওই উত্তরপত্রে কক্সবাজার সিটি কলেজের নাম, লোগো, এমনকী সিটি কলেজের সিলও রয়েছে।

উত্তরপত্রে প্রথম পাতায় ১নং প্রশ্নের উত্তরে লেখা হয়েছে, আজকে আমার মন ভালো নেই। এরপর ২নং প্রশ্নের উত্তরে লেখা হয়েছে, কাদেরের তিনটি সূত্র লেখা হলো:
১/ জ্বালা অন্তরে জ্বালা।
২/ আমরা করোনার চেয়ে শক্তিশালী।
৩/ কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে,ব্যানারে লিখো নাম মুছে যাবে!
পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে।

৩নং প্রশ্নের উত্তর বলে তিনি লিখেছেন, মাসুদ ভালো হয়ে যাও।

এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ ক্যথিং অং বলেন, ছবি ফাঁস হওয়ার পর আমি বিষয়টি তদন্ত শুরু করি। তদন্তে জানা গেছে, ওই নামের কোনো শিক্ষার্থী আমাদের কলেজের দ্বাদশ শ্রেণিতে নেই। খাতায় শিক্ষকের যে দস্তখত রয়েছে তাও আমাদের কলেজের কোনো শিক্ষকের নয়। আর ওই দিন যুক্তিবিদ্যার পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।

তিনি বলেন, কেউ দুষ্টুমি করে এমন কাণ্ড ঘটিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ জনু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা একটি উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।পাশেই আবার লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লেখা। সুত্র: ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...