সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ৮:৫২ পিএম

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আমিনা খাতুন (৫৫) টেকনাফের উত্তর লেংগুর বিল এলাকার বাসিন্দা। মামলার নথি অনুযায়ী, তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৫৭ হাজার টাকার তথ্য গোপন করেন এবং জ্ঞাত আয়-উৎস বহির্ভূত ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ অর্জন করেন। এ অভিযোগে ২০১৯ সালের ১ এপ্রিল দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, রায়ে অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আমিনা খাতুনের স্বামী জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি, যেখানে তার তিন ছেলের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...