প্রকাশিত: ১৬/১২/২০১৭ ৬:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৩ এএম

উখিয়া নিউজ ডটকম;:
আনন্দ-উল্লাস আর প্রাণের উচ্ছাসে ৪৬ তম বিজয় দিবস উদযাপন করছে জাতি। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১-এর এই দিনে, পরাজয় মেনে নেয় পাক-হানাদার বাহিনী। মাতৃভূমির জন্য প্রাণ দেয়া বীর শহীদদের জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন।
উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ নেতা কর্মীরা শ্রদ্ধা জানায়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মার নেতৃত্বে থানা পুলিশের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক, ভাইস-চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে
কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প্যমাল্য অর্পণ করেছে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
পরে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দু ও বীর মুক্তিযোদ্ধারা পর্যায় ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্টান অনুষ্টিত হয়। উক্ত কুচকাওয়াজ অনুষ্টানে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান ও উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer