প্রকাশিত: ১৫/০৩/২০১৭ ৫:৫৫ পিএম , আপডেট: ১৫/০৩/২০১৭ ৬:০৫ পিএম

গত ১৪ মার্চ ২০১৭ তারিখ “উখিয়া নিউজ ডটকম অনলাইনে প্রকাশিত ‘সুন্দরী স্মার্ট নারীরা ইয়াবা বানিজ্যে’ শিরোনামের সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে ৩৪ বর্ডার গার্ড বিজিবি। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে প্রকাশিত সংবাদের চোরাচালানীদের ঘুনধুম সিন্ডিকেটেরর নেতৃত্ব দানকারী হিসাবে বিডিআর দোভাষী সাহাব উদ্দিন নামে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিডিআর এর প্রাতিষ্ঠানিক নাম পরিবর্তন হয়েছে এবং একই সাথে সাহাব উদ্দিন নামে কোন ব্যক্তি ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নে দোভাষী হিসাবে নিয়োজিত নেই। এহেন কল্পিত,বাস্তবতা বিবর্জিত ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ বেসামরিক পরিমন্ডলে শুধু একটি বাহিনীর সুনামকেই ক্ষুন্ন করে না,উপরন্ত সীমান্ত সুরক্ষায় নিয়োজিত পরিশ্রমী নিবেদিত প্রাণ ও অকুতোভয় বিজিবি সদস্যদের মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি সংস্থাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও অধিক সচেতনতা এবং বস্তনিষ্ট তথ্যের প্রয়োজন আছে বলে অত্র ব্যাটালিয়ন মনে করে। “উখিয়া নিউজ” পত্রিকায় ‘সুন্দরী স্মার্ট নারীরা ইয়াবা বানিজ্যে’ শিরোনামে প্রকাশিত কলামটি সঠিক নয় বিধায় ৩৪ ব্যাটালিয়ন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবি দুঢ়ভাবে বিশ্বাস করে, যে কোন অসাধু/ অবৈধ চক্রকেই আইনের আওতায় আনা অতীব জরুরী। উল্লেখ্য, উক্ত পত্রিকার সংবাদ কর্মী এ বিষয়ে জ্ঞাত নন যে, বর্তমানে বিডিআর নামে কোন প্রতিষ্টানের অস্তিত্ব নেই। এর প্রেক্ষিতে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহায়তা প্রদানে স্থানীয় জনসাধারণ, সংবাদকর্মী এবং অন্যান্য সংস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গের সর্বাতœক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে
শাহরিয়ার হোসেন
অতিরিক্ত পরিচালক
৩৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন
কক্সবাজার

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer