উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১০:৩৯ এএম

 

পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক আবহে স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন”এর উখিয়া টিমের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরুল হাসান, সহকারী সার্জন ও মেডিকেল অফিসার, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক সাঈদ মুহাম্মদ আনোয়ার, সভাপতি, উখিয়া প্রেসক্লাব।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ, উপদেষ্টা, বিডি ক্লিন উখিয়া ও সেক্রেটারি, উখিয়া প্রেসক্লাব।
এ সময় বিডি ক্লিন কক্সবাজার জেলার সমন্বয়ক ছৈয়দ করীম, জেলা সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা, জেলা আইটি দায়িত্বপ্রাপ্ত জুলফিকারসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আক্তার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিম লিডার ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন ফারজানা খানম উর্মি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নুরুল হাসান বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তিনি স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি মেনে চলা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বেচ্ছাসেবীদের সমাজের অগ্রসৈনিক আখ্যা দিয়ে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ অতিথি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, দেশকে ময়লামুক্ত রাখতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি তরুণ স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তরুণীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ বলেন, বিডি ক্লিন উখিয়া টিম অল্প সময়ের মধ্যেই সংগঠনিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং অতীতের বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন।

টিম লিডার ওমর ফারুক বলেন, সংগঠনের মূল শক্তি তরুণ স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়, যা ভবিষ্যতে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই প্রত্যয়ে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...