
নিজস্ব প্রতিবেদক:
দেশে ই-কমার্সের প্রসার ও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে লাইফস্টাইলসহ সব ধরনের পণ্যই ঘরে বসে কিনছে মানুষ। এসব পণ্য ই-কমার্স প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহকদের কাছে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ডেলিভারি পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘বে কুরিয়ার’। ২৬ জুন থেকে তাদের সেবা কার্যক্রম চালু হয়। নারী উদ্যোক্তা শবনম মোস্তারি কক্সবাজারে প্রথমবারের মতো এই সেবা চালুর উদ্যোগ নিয়েছেন।
প্রাথমিকভাবে কক্সবাজার শহরের অভ্যন্তরে ডেলিভারি পরিসেবা কাজ শুরু করেছে ‘বে কুরিয়ার’। নুন্যতম ৬০ টাকা চার্জে শহরে ডেলিভারি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ১ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারি ও ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট সুবিধা। পর্যায়ক্রমে পুরো জেলায় সেবা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বে কুরিয়ারের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী শবনম মোস্তারি বলেন- ‘বর্তমান সময়ে প্রচুর কেনা-বেচা হচ্ছে অনলাইনে। কিন্ত সঠিক সময়ে গ্রাহকের কাছে পণ্য ডেলিভারি করা অনেক চ্যালেঞ্জিং। ঠিক সময়ে পণ্য পৌঁছার কারণে অনেক গ্রাহক মুখ ফিরিয়ে নিচ্ছে ই-কমার্স থেকে। আমরা এই সমস্যা সমাধানে কাজ করবো।’
প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার নুরুল হাসান বলেন- ‘ আমাদের নিজস্ব লোকবল রয়েছে। পণ্য গ্রহণ করার পরবর্তী ১ ঘণ্টায় মধ্যে পণ্যে পৌঁছে যাবে গ্রাহকের ঘরে। পণ্য ডেলিভারির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে মার্চেন্ট তার পণ্যে ক্যাশ অন ডেলিভারি গ্রহণ করা টাকা তার ব্যাংক, নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।’

পাঠকের মতামত