সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৯/১১/২০২৩ ৩:৪৯ পিএম , আপডেট: ২৯/১১/২০২৩ ৩:৫০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের অনুমোদন বিহীন ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান শুরু করেছে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ।

জানা যায়, জাতীয় নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। এসব ব্যানার পোস্টার লাগানো আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুয়ায়ি ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে হবে। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহামদ।এর আগে নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ।

এ অবস্থায় উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীগণের বিভিন্ন শুভেচ্ছা বার্তা-সহ নির্বাচনী প্রচারণার ব্যনার -ফেস্টুন পরিলক্ষিত হয়। এসব ব্যানার-পোস্টার অপসারণ করতে আজ বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রথম দিন উখিয়া সদরে অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে কোট বাজার, মরিচ্যা, কুতুপালং, পালংখালীসহ অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...