ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৩/২০২৩ ৬:০৩ পিএম

কক্সবাজার জেলার সকল তফসিলী ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল স্কুল ব্যাংকিং কনফারেন্স।

শনিবার (৪ মার্চ) দুপুরে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

“এসো সঞ্চয় করি, সোনার বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা কলাতলী হোটেল মোটেল জোনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে মিলিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এবিএম জহুরুল হুদা।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসাইনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, শাহজালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড রাশেদ সরওয়ার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল মহসিন, যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন।

স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসইভিপি ও সিআরও সোহাম্মদ আশফাকুল হক।

উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেছে কক্সবাজার মডেল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা সোহা।

বর্ণাঢ্য আয়োজনে ৪১টি ব্যাংক অংশ গ্রহণ করে। লীড ব্যাংকের দায়িত্বে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

অংশগ্রহণকারী ব্যাংক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা ব্যবস্থাপক ও এভিপি মাসুদুর রহমান। তিনি অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের
জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শামসুদ্দোহা শিমু ও রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের নাদিরা হক স্নেহা।

লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচির আওতায় অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং সংশ্লিষ্ট ভিডিও চিত্র প্রদর্শিত হয়। শেষে কুইজ প্রতিযোগিতা, শিশুতোষ গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা বেশ আকর্ষণ করে।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বিজয়ী ৬ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগও বিতরণ করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...