প্রকাশিত: ০৬/০১/২০১৮ ৮:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৪ এএম

নিজস্ব প্রতিনিধি::

উখিয়ার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু প্রতিপক্ষের স্বত্ত্বদখলীয় ও পৈত্রিকসুত্রে প্রাপ্ত সম্পত্তি জবরদখল করার অপচেষ্টা চালিয়ে বসতবাড়ীতে হামলা চালিয়েছে। এসময় সন্ত্রাসীরা স্বর্ণালংকার,নগদ টাকাসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে। বাধা দিতে গেলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার চাকবৈঠা গ্রামের মৃত মাওলানা আলী হোসেনের ছেলে ছৈয়দুল আলম অভিযোগ করে জানান, উয়ালাপালং মৌজার বিএস-৭৮ খতিয়ানের দাগাদির আন্তর ১.৫২শতক ও বিএস ১৬৫৩নং খতিয়ানের ১৩৯৭দাগের ৪২শতক সর্বমোট ১ একর ৯৪শতক জমি তারা ভোগদখল করে আসছে যোগ যোগ ধরে। তাদের বসতভিটা লাগোয়া এসব জমি প্রতিপক্ষরা জবরদখল করার জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ ঘটনায় ছৈয়দুল আলম বাদী হয়ে রতœাপালং ইউনিয়নের চাকবৈঠা মোরাপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে কামাল উদ্দিন, ইকবাল, খাইরুল বশর, সাহাব উদ্দিন, মাহামুদুল হক, জসিম উদ্দিন, আব্দুল গফুর, মনজুর আলম, জাহাঙ্গীর, আবুল কালাম, ফরিদ, শামসুদ্দিন আব্বাস হোছন সহ ১৬জনকে আসামী করে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে একটি মামলা দায়ের করেন। এবং উক্ত জমিতে স্থিতিশীল অবস্থায় জারী করে মহামান্য আদালত। অথচ প্রতিপক্ষ সন্ত্রাসীরা আদালতের স্থিতি আদেশ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসীরা গত ২ডিসেম্বর অতর্কিত ভাবে ২০/৩০জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বসতবাড়ীতে হামলা চালায়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছৈয়দুল আলম ও মেয়ে নাসরিন জাহান, আয়েশা বেগম তার স্বামী শাহ আলম ও শাহজাহান সহ ৫জন আহত হয়। আহতদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল অবশ্যই বেআইনী। এ ধরনের কোন কাজ যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer