নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৭:৫৬ পিএম

উখিয়া আর্মি ক্যাম্পের যৌথ বাহিনী চেকপোষ্টে বিপুল পরিমান ইয়াবাসহ ০২ যুবককে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫ইং) তারিখ বেলা ১২টার দিকে উখিয়া আর্মি ক্যাম্প এর যৌথবাহিনী চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশি করতে গেলে সিএনজিটি নির্দেশনা অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে।

এমন সময় চেকপোস্টে কর্তব্যরত সেনাসদস্য কর্তৃক সিএনজি চালক এবং তার সহযোগী যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে উক্ত সিএনজি তল্লাশি করে মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার সহযোগী জলু মিয়াকে সিএনজির পেছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯৯৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উদ্ধারকৃত ইয়াবা এবং মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer