উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৮/২০২৫ ২:২৪ পিএম

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ সাক্ষাতে তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসা করেন।

অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন, প্রধান উপদেষ্টার উদ্যোগে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদফতরে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা এবং দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা ধরে রাখায় তিনি ড. ইউনূসের অবদানকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের কারণে স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অ্যান্ড্রুজ বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পৃক্ততার প্রশংসা করেন। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট পক্ষগুলোর অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান আনতে পারে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...