ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ৭:২৬ পিএম , আপডেট: ০৮/০৯/২০২৫ ৭:৩০ পিএম
ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত

উখিয়ার তরুণ সংবাদকর্মী নুরুল আমিনের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও দিন যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে এমন সব তথ্য-প্রমাণ, যা এটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, আমিন গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর কারও হাতে ধরা মোবাইলে সেই দৃশ্য ধারণ করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে আমিন ভিডিওটি নিজের মোবাইলে সেভ করে স্ত্রীকে দিয়ে যান। তিনি স্ত্রীকে বলেছিলেন, ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওই ভিডিওতে তিনি সরাসরি কয়েকজন মাদক ব্যবসায়ীর নামও উল্লেখ করেন।

স্থানীয়দের দাবি, মৃত্যুর আগে মানুষ সচরাচর মিথ্যা বলে না। তাই ভিডিওতে উল্লিখিত নামগুলোই প্রমাণ করে, আমিন মাদক সিন্ডিকেটের হাতে টার্গেট হয়েছিলেন। মৃত্যুর আশঙ্কা আগেভাগেই টের পেয়ে তিনি রেখে যান ভিডিও বার্তা, যাতে তার মৃত্যুর পর অপরাধীরা চিহ্নিত হতে পারে।

তারা অভিযোগ করেন, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে এখন কিছু প্রভাবশালী মহল সক্রিয়। এর পেছনে কাজ করছে একটি শক্তিশালী রাজনৈতিক প্রভাবশালী মাদক চক্র।

আমিনের পরিবার ও এলাকাবাসী একযোগে দাবি তুলেছেন,এটি আত্মহত্যা নয়, সরাসরি হত্যাকাণ্ড। তাদের মতে, ভিডিওতে যাদের নাম উল্লেখ করেছেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...