প্রকাশিত: ১৪/০২/২০১৮ ৭:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

মহেশখালীতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দিরের শিবচতুর্দশী পূজা ও মেলা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সকালে। সপ্তাহব্যাপী এ মেলায় যোগ দিতে এবং শিবমন্দির দেখতে ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমারসহ বিভিন্ন স্থান থেকে লাখো মানুষের সমাগম হবে বলে আয়োজকরা আশা করছেন।

অন্যান্য বছরের মতো যাত্রা, সার্কাস, পুতুলনাচ ও লটারির আয়োজন এবার থাকছে না মেলায়। সংঘাত এড়ানোর লক্ষ্যে প্রশাসন এসবের অনুমতি দেয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানান, মেলা চলাকালে আদিনাথ মন্দির দর্শন করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক তীর্থযাত্রী আসেন মহেশখালী।

অনেক সময় নৌপথে কক্সবাজার-মহেশখালী পারাপারের সময় তীর্থযাত্রীরা চরম ভোগানি্তর শিকার হন। তবে এবার বেশির ভাগ তীর্থযাত্রী সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে আদিনাথে আসতে পারবেন। এতে আগের মতো ভোগানি্ত পোহাতে হবে না।

আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে জানান, মঙ্গলবার রাত ১১টা ১৮ মিনিট ৫৮ সেকেন্ডে তিথি শুরু হয়ে বুধবার রাত ১টা ৩২ মিনেটে শেষ হবে। মেলায় বিপুলসংখ্যক দোকান বসেছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও আদিনাথ মেলা কার্যকরী কমিটির সভাপতি আবুল কামাল বলেন, মেলা শানি্তপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবার জন্য ১০০ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক দল কাজ করবে। এছাড়া উপজেলা প্রশাসন একটি তদারকি কমিটি গঠন করেছে।

মূলত দ্বীপ উপজেলা মহেশখালীতে গতকাল শুরু হয়েছে ঐতিহাসিক শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা। আর মৈনাক পাহাড়ের পাদদেশে বসছে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। হিন্দু সম্প্রদায় ছাড়াও এ মিলনমেলায় শামিল হবেন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।

এ মেলায় যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পূজারি ও পর্যটকরা আসতে শুরু করেছেন। পূজারি আর পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠবে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। আর বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা এ পাহাড়ের চূড়ায় বসবে লাখো নারী-পুরুষের মিলনমেলা।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer