
ইমরান আল মাহমুদ,উখিয়াঃ
৬ই জুলাই সোমবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও সংস্থা ইপসা এর সহযোগিতায় বর্তমান কোভিড পরিস্থিতিতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এসময় পিপিই,N95,KN95,সার্জিকাল মাস্ক,গ্লাভস,অক্সিমিটার,ইনফ্রারেড থার্মোমিটার ,স্যানিটাইজার,অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
সুরক্ষা সামগ্রী প্রদানকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নিকারুজ্জামান চৌধুরী ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডাঃএহেসান উল্লাহ সিকদার ও এনজিও সংস্থা ইপসার মোঃজাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
Single Page Footer

পাঠকের মতামত