প্রকাশিত: ০৯/০৪/২০২০ ৩:৩৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে বৃহস্পতিবার ৯ এপ্রিল স্যাম্পল টেস্ট করা ২৭ রোগীর টেস্ট রিপোর্টই ‘নেগেটিভ’। টেস্ট রিপোর্টে ২৭ জনের করো শরীরে করোনা ভাইরাস জীবাণু ধরা পড়েনি।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দায়িত্বশীল সুত্র  নিশ্চিত করেছেন। সুত্রটি আরো জানান, এ পর্যন্ত বৃহস্পতিবার ৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ সংখ্যক ২৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। গত ২ এপ্রিল ল্যাবটি চালু হওয়ার পর থেকে এ ল্যাবে এ পর্যন্ত কোন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসেনি।

নেগেটিভ রিপোর্ট পাওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়ার মনির মাষ্টারের ছেলে মেডিকেল ছাত্র এম. রাসেল মোহাম্মদ ফয়সাল, একটি ১০ বছরের শিশু এবং উখিয়ার জালিয়াপালং এর পাইন্যাইশ্যার চরপাড়ার আবদুশ শুক্কুরের করোনা টেস্ট রিপোর্টও রয়েছে। অর্থাৎ তারা ৩ জনের টেস্ট রিপোর্টই নেগেটিভ।

প্রসঙ্গত, এ তিনজন রোগীর ২ জন করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ৮ এপ্রিল রাতে আইসোলেশন ইউনিটে ভর্তি এবং অপরজন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে লকডাউনে রয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...