প্রকাশিত: ০৬/০৪/২০২০ ৬:৩১ এএম , আপডেট: ০৬/০৪/২০২০ ৭:৪০ এএম
উখিয়ার অলিগলিতে প্রতিনিয়ত দেখা যায় জন সমাগম

ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার অলিগলিতে প্রতিনিয়ত দেখা যায় জন সমাগম

কঠোর মনিটরিং না থাকায় উপজেলা সদর, গ্রাম, হাটবাজারসহ বিভিন্ন জায়গায় অধিকাংশ মানুষ মানছে না করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা। এতে করে উখিয়ায় ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাওয়ার পরই লোকজন ঘর থেকে দল বেধে সড়কে চলাচল করছে। আড্ডা দিচ্ছে খাবার হোটেল ও চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে।
আবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখলে আড়ালে একটু সরে যাচ্ছে। একইভাবে উখিয়ায় চলছে সিএনজি, নোহা ও বিভিন্ন এনজিওর প্রাইভেট গাড়ি । এ যেনো এক ধরনের ‘চোর-পুলিশ খেলা’ চলছে উখিয়ায়।

উখিয়া মাছের বাজার, কাঁচা বাজার আগের মতোই জমজমাট। ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান না খোলার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।

উখিয়ার প্রতিটি মোড়ে ও গলিতে লোক সমাগমে আগের মতোই যানজটের সৃষ্টি হচ্ছে। মাছ বাজার, কাঁচা বাজারেও ৩ ফুটের সামাজিক দূরত্ব কর্মসূচি না মেনে ব্যাপক জনসমাগম হচ্ছে।

উখিয়া দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান,উখিয়া সদরসহ বাজারে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে করোনা প্রতিরোধে জনগণকে ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

জনসাধারণকে বাইরে ঘোরাফেরা বা আড্ডা না দিয়ে থাকার জন্য বলা হচ্ছে। যখনই এ ব্যাপারে আরও কঠোর হওয়ার নির্দেশনা পাবেন, তখনই তারা আরো কঠোর হবেন বলে জানিয়েছেন ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer