প্রকাশিত: ৩১/০৩/২০২০ ১২:২৫ পিএম , আপডেট: ৩১/০৩/২০২০ ১২:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কক্সবাজারে যেন কোন পর্যটক যেতে না পারে। সেখানে আপাতত পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। এসময় ৬৪ জেলা প্রশাসনের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এতে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানিয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে আমরা চিন্তিত। ওখানেও কেউ যেন যেতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসন এবং ভলান্টিয়ার যারা আছেন তারাই তাদের দেখভাল করার কাজ করবেন। কারণ সেখানে বাইরে থেকে কেউ গেলেই সমস্যা সৃষ্টি হতে পারে।

এসময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, মন্ত্রীদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer