প্রকাশিত: ২২/০৩/২০২০ ১১:১৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়া উপজেলার কোর্ট বাজার স্টেশনে ট্রাফিক সার্জনের বেধড়ক নির্যাতনের শিকার হয়েছে দরিদ্র টমটম চালক নুরুল ইসলাম (৩৬)। রবিবার (২২ মার্চ) বিকেলে প্রকাশ্যে লাঠি নিয়ে ট্রাফিক সার্জেন্ট মনির নির্দয় ভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে টমটম চালককে। আহত চালক হলদিয়া পালং ইউনিয়নের রুমখা মাতব্বর পাড়া গ্রামের হাবিব উল্লাহর পুত্র ।

প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রী নিয়ে টমটম চালক নুরুল ইসলাম কোট বাজার স্টেশনে পৌঁছে গাড়ি থামাতে না থামাতে তেড়ে আসে সার্জন মনির।
চালক নুরুল ইসলাম অভিযোগ করে বলেন কোন কথা ছাড়াই হাতে লাঠি নিয়ে বেধড়ক মারধর শুরু করে। নির্দয় ভাবে এলোপাথাড়ি পিটিয়ে পুরো শরীর রক্তাক্ত করে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে উখিয়া হাসপাতালে নিয়ে যায়।
অসংখ্য টমটম ও সিএনজি চালকরা জানান ট্রাফিক সার্জেন্ট মনির কোট বাজার স্টেশনে বিভিন্ন যানবাহন হতে জোরপূর্বক টাকা আদায় করে। কেউ চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে নির্যাতন সহ কোটবাজারে কাউকে দাড়াতে দেয় না।
এদিকে সম্প্রতি চাঁদার জন্য গাড়ির চালককে লাঠি দিয়ে মারধরের সময় এক শিশু শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়। ঘটনাটি দেখে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত সার্জেন্ট মনির দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে জনরোষের কবল থেকে রক্ষা পায়।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জানান কথায় কথায় নিরহ চালকদের উপর অমানুষিক নির্যাতন খুবই দুঃখজনক। এছাড়াও সার্জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ প্রায় সময় শোনা যাচ্ছে।
এদিকে আহত নুরুল ইসলাম এ ব্যাপারে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করছে বলে জানা গেছে ।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...