প্রকাশিত: ১৫/০৩/২০২০ ১০:২৭ এএম

ডেস্ক রিপোর্ট::

বাংলাদেশে আরও দুজনের নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। শনিবার রাতে মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল। তিনজন এখন ভালো আছে, দুইজনকে আমরা ছেড়েও দিয়েছি। আরেকজনকে আমরা ছেড়ে দেব।
“ইতোমধ্যে আরও দুইজন রোগী পেয়েছি। এখন আমরা সেই দুইজনকে নিয়ে এসেছি এবং হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা শুরু করেছি।”
এই দুজন ইতালি ও জার্মানিফেরত প্রবাসী বাংলাদেশি বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ৮ মার্চ তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
ওই তিনজনের দুইজন ছিলেন ইতালি প্রবাসী, অপরজন ছিলেন তাদের একজনের স্ত্রী। ইতালিতে করোনাভাইরাস ব্যাপক মাত্রায় ছড়িয়েছে। চীনে এই রোগ প্রথম দেখা দিলেও ইউরোপের এই দেশটি থেকেই তা বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
ওই ইতালি থেকে শনিবার আসা ১৪২ জনকে বাধ্যতামূলকভাবে আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পরে রাতে তাদের নিজেদের ঘরে ফিরে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশে প্রথম যে তিনজনের করোনাভাইরাস ধরা পড়েছিল তাদের মধ্যে দুজন এখন এই ‘ভাইরাসমুক্ত’ বলে দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, “যে তিনজন ব্যক্তির কভিড -১৯ আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছিল, তাদের মধ্যে দুজন করোনামুক্ত।
“তৃতীয় ব্যক্তির একটি পরীক্ষা করা হয়েছে, তাতে রেজাল্ট নেগেটিভ এসেছে। আরও ২৪ ঘণ্টা পরে আরেকটি পরীক্ষা করা হবে। তাতে যদি নেগেটিভ আসে রেজাল্ট, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer