প্রকাশিত: ০৪/০৩/২০২০ ৮:৩৯ পিএম

এবার সৌদি আরবের নাগরিকদের জন্যও সাময়িকভাবে উমরা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য উমরা নিষিদ্ধ করা হয়।

বুধবার (৪ মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণভাবেও উমরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। আপাতত সৌদি আরবের নিজস্ব নাগরিক কিংবা কোনো প্রবাসী হারামাইন এরিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে বর্হিবিশ্বের লোকদের জন্য উমরা ও টুরিস্ট ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।

এর পর থেকে মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...