প্রকাশিত: ০১/০৩/২০২০ ৯:২৬ পিএম

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশিদের ওমরাহ করার সুবিধা স্থগিতের পর তাদের অর্থ ফেরতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর জন্য নতুন একটি ইলেকট্রনিক্স সিস্টেম চালু করা হয়েছে। রোববার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ও ওমরাহর জন্য যেসব বিদেশি অর্থ জমা দিয়েছেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের এই অর্থ ফেরত দেওয়া হবে। এর জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে ইলেকট্রনিক্স প্রক্রিয়ায় আবেদন করতে হবে। যারা ভিসা ফি ও ওমরাহর জন্য জমা দেওয়া অর্থ ফেরত পেতে চান তাদেরকে নিজেদের দেশের সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বৃহস্পতিবার বিদেশিদের জন্য ওমরাহ সুবিধা স্থগিত করে সৌদি আরব। আঞ্চলিক প্রতিবেশী ইরানে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ শতাধিক মানুষ। আর ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

মক্কায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি ...
Single Page Footer