প্রকাশিত: ২৭/০২/২০২০ ১:০৬ পিএম

মশা যেন ভোট খেয়ে না ফেলে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ে সমস্যা। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে সবাইকে ব্যবস্থা নিতে হবে। সেদিকেও আপনাদের (নতুন মেয়র ও কাউন্সিলরদের) দৃষ্টি দিতে হবে। মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। যেন সঠিক ভাবে এটা করা হয়।’

করোনো ভাইরাস সংক্রমণ রোধে সরকারের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যে একেকটা ঝামেলা আসে। এখন যেমন করোনা ভাইরাস দেখা দিয়েছে। এর থেকে কীভাবে বাংলাদেশকে মুক্ত করা যায় তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিচ্ছি। এখনও আমাদের দেশে (করোনা ভাইরাস) আসেনি। কিন্তু এরকম যদি দেখা যায় সে জন্য আমরা ডেডিকেডেট একটা হাসপাতাল আলাদা করে দিয়েছি। সেখানে নার্স, ডাক্তার যারা সার্ভিস দেবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের জন্য পোষাক, তাদের সুরক্ষার ব্যবস্থা, সেগুলো করছি। সঙ্গে সঙ্গে যে নির্দেশনাগুলো যাচ্ছে সবাইকে তা মেনে চলতে হবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। তবে শপথ নিলেও আইনি জটিলতায় এখনই চেয়ারে বসতে পারছেন না মেয়ররা। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পরবর্তী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer