প্রকাশিত: ১২/০২/২০২০ ৫:২৭ পিএম

রোহিঙ্গা সমস্যা যত দীর্ঘ হবে ততই পাচারের মতো ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের সাথে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যেই পাচারকারি রয়েছে; তাই এটা পুরোপুরি বন্ধ করা দুষ্কর। বলেন, এই সমস্য দ্রুত সমাধান না হলে শুধু পাচার নয়; মাদকের বিস্তারও বাড়বে। তাই রোহিঙ্গাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প ভাষানচর বলে জানান পররাষ্ট্র সচিব।

রোহিঙ্গাদের ভাষানচরে নেয়া গেলে পাচার ও মাদক বিস্তারের ঝুঁকি কমে যাবে বলেও জানান তিনি। বাংলাদেশ মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছে। তাই রোহিঙ্গাদের এমন মৃত্যু কাম্য নয় বলে জানান পররাষ্ট্র সচিব।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...