প্রকাশিত: ০২/০২/২০২০ ৮:৫৬ এএম

মিয়ানমার, নাইজেরিয়াসহ নতুন ৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মূলত মুসলিম নাগরিকদের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করতে হোয়াইট হাউজের এই পদক্ষেপ।

২০১৭ সালের জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা স্থগিত করেছিল মার্কিন আদালত। নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন।

ওই বছর ফেব্রুয়ারিতে সেই আপিলে হেরে যান।
দুই বছর আগে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।

নির্বাচনের বছরে ট্রাম্পের এই কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ বলছেন মানবাধিকার কর্মীরা।

নতুন ৬টি দেশের মধ্যে মিয়ানমার, নাইজেরিয়া বাদে নাম আছে ইরিত্রিয়া, সুদান, কিরগিজস্তান এবং তানজানিয়া।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer