প্রকাশিত: ৩০/০১/২০২০ ৬:৫৬ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, দেশের চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপের অংশ হিসেবে নতুন স্কুল করা হবে। এছাড়াও আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে, যাদেরকে চরাঞ্চলে পোস্টিং দেয়া হবে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিউিট (পিটিআই) চত্ত্বরে ২০২০-২০২১ শিক্ষা বর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী মুজিববর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার বিষয়ে কেবিনেটে একটি নীতিমালা পাস করা হয়েছে বলেও জানান।

কুড়িগ্রাম পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট উত্তম কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পনির উদ্দিন আহমেদ এমপি, প্রাথমিক শিক্ষা অধিদফতর গ্রেড-১ ’র পরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের যুগ্ম-সচিব জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক খোন্দকার ইকবাল হোসেন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...