প্রকাশিত: ০১/০৮/২০১৯ ৩:৩৮ পিএম , আপডেট: ০১/০৮/২০১৯ ৩:৪৪ পিএম

আবদুল মালেক সিকদার, রামু::
রামুতে এক যুবককে ১৫ দিনের সাজা দিয়েছে রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। সূত্রে জানাযায় বড় মহেশখালী পশ্চিম সিপাহীর পাড়া এলাকার মৃত আবুল হোছেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) উখিয়া থাইনখালীর হাকিম পাড়া ৮ নং ক্যাম্পের এস ব্লকের নুরুল ইসলামের মেয়ে রোহিঙ্গা নারী সোহাইদা আক্তার( ১৮ ) কে নিয়ে গাড়ি যোগে পালানোর সময় ৩১ জুলাই বুধবার দুপুর ১২ টার সময় রামু মরিচ্যা চেক পোস্টে অভিযান চালিয়ে বি জি বি ৩৪ ব্যাটেলিয়ানের নায়ব সুবেদার মোঃ রুহুল আমিন দুই জন কে আটক করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার কাছে নিয়ে আসলে আনোয়ার হোসেন কে ১৫ দিনের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নিদেশ প্রদান করে। রোহিঙ্গা নারীকে ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য বলা হয়। বি জি বি ৩৪ ব্যাটেলিয়ানের নায়ব সুবেদার মোঃ রুহুল আমিন জানান, রোহিঙ্গা নারীকে নিয়ে পালানোর সময় তাদের দুজনকে আটক করা হয় এ সময় আনোয়ার হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় দে। সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন জানান রোহিঙ্গা নারী সোহাইদা আক্তার কে আমি বিয়ে করেছি।
উক্ত আনোয়ার ঢাকার অনলাইন পত্রিকা jn 24 news.com এবং Jatiya crim reporters society পত্রিকার সাংবাদিক দাবি করেন।

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer