প্রকাশিত: ৩০/১২/২০১৯ ১১:২৪ এএম

জহিরুল ইসলাম:
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। এতে অক্ষত রয়েছে ১০ মাস বয়সী একটি শিশু। তারা সবাই কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ২৯ ডিসেম্বর মদিনা থেকে জিয়ারত করে জেদ্দা ফেরার পথে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে এঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে মা মেয়ের অবস্থা আশঙ্কাজনক।
স্বজনদের সুত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো.ইলিয়াস স্ব-পরিবারে দীর্ঘ দিন থেকে জেদ্দায় বসবাস করে আসছেন। ২৯ ডিসেম্বর মদিনা থেকে জিয়ারত করে জেদ্দা ফেরার পথে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে পেছন দিক থেকে আসা অন্য একটি প্রাইভেট গাড়ি সজোরে আঘাত করে। মূহুর্তের মধ্যে ইলিয়াসের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা দুই মেয়ে কর্ণিয়া, ঐশী, স্ত্রী আফনান ও ড্রাইভিং সিটে থাকা ইলিয়াস মারাত্মক আহত হন। তবে সাথে থাকা ১০ মাস বয়সী ছেলে সম্পূর্ণভাবে অক্ষত থেকে যায়। তার স্ত্রী আফনান ও বড় মেয়ে কর্ণিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তাররা। মোহাম্মদ ইলিয়াছ ও তার ছোট মেয়ে ঐশী জেদ্দার আল হামনা জেনারেল হসপিটালে ভর্তি রয়েছে।
মদিনার মালিক ফাহাদ হসপিটালে ভর্তি রয়েছেন তার স্ত্রী আফনান ও বড় মেয়ে কর্নিয়া।
পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেছেন গ্রিস প্রবাসী ইউরো টাইমস নিউজ ডট কম ও বিডিনিউজ ২৪ ডট ইউরোপের সম্পাদক ও ইউরো-বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি।
এদিকে, জহিরুল ইসলামের বড় ভাই মোঃ ইলিয়াস ও তার পরিবারের সুস্থতা কামনা করেছেন ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদসহ ইউরো বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়াও পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহসহ সবার নিকট সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer