প্রকাশিত: ২৩/১২/২০১৯ ১০:৪৫ এএম

একসঙ্গে একই মঞ্চে বিভিন্ন ধর্ম ও গোত্রের ২৭১ জুটির বিয়ে হয়েছে। আয়োজনে অংশ নেয়া যুগলরা মালা বদল ও যার যার ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
রোববার এসব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত ৯ বছর ধরে ভারতের গুজরাট রাজ্যের সুরাজে এমন বিয়ের আয়োজন করা হচ্ছে।

এ আয়োজনে বিয়ে করা এক নারী এএনআইকে বলেন, আমি এই অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞ। তারা অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন। আর এ আয়োজনে অংশগ্রহণে আমাকে সমর্থন দেয়ার জন্য আমার বাবাকে ধন্যবাদ জানাই।
নববিবাহিত এক দম্পতিকে নিজের মেয়ে-জামাই উল্লেখ করে মহেশ সাভানি নামের এক আয়োজক বলেন, আমরা বিভিন্ন গোষ্ঠীর সহায়তায় ও সম্মিলিতভাবে অনেক বছর ধরে এ বিয়ের অনুষ্ঠান আয়োজন করছি। এ বছর সার্বিক নিরাপত্তায় উৎসাহিত করতে আমরা বরের পরিবারের লোকজনকে হেলমেট দিচ্ছি।এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাট রাজ্য সরকারের মন্ত্রী ভূপেন্দ্র সিং ও গণপত সিং বাসুভা। তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী যুগলও ছিলেন, যারা নিজ ধর্মমতে বিয়ে করেন। সূত্র- এনডিটিভি

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer