প্রকাশিত: ১৭/১২/২০১৯ ২:৪১ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমাদ শেঠ নেতৃত্বাধীন ৩ বিচারকের বিশেষ আদালত এই রায় ঘোষণা করে।

৪৮ ঘণ্টার মধ্যে সাজার বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় বর্তমানে পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।

১৯৯৯ সালে সামরিক ক্যু-এর মাধ্যমে পাকিস্তানের শাসনক্ষমতায় আসা মোশাররফ এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকেন।

কখনো দুবাই কখনো লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে থাকা মোশাররফ ৯/১১-এ যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল-কায়েদার হামলার ঘটনার পর মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে যোগ দেন।

পরে পাকিস্তানেও জঙ্গিবিরোধী অভিযান চালান। এসব পদক্ষেপে মোশাররফের ওপর তালেবান ও অন্য উগ্র গোষ্ঠীগুলো এখনো ক্ষুব্ধ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer