প্রকাশিত: ১২/১১/২০১৯ ৯:৩৭ এএম , আপডেট: ১২/১১/২০১৯ ৯:৩৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি মিয়ানমার সীমান্তের ৩৬ নম্বর সীমান্ত পিলারের রাস্তার মাথা নামক এলাকায় বিজিবি সদস্যদের একটি টহল দল পৌঁছালে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা বিজিবি টহল টিমের ওপর গুলি ছুড়ে।

বিজিবি সদস্যরাও তাদের ওপরে পাল্টা গুলি বর্ষণ করে। দু’পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পাচারকারী চক্রের গুলিতে দুই জন বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন।

আহতরা হলেন- বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের নিয়ন্ত্রিত বাইশফাড়ি বিজিবি ক্যাম্পের সিপাহী মৃত্যঞ্জয় এবং সিপাহী ফরিদ উদ্দিন।

এদিকে, এ ঘটনায় সীমান্তে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে কারা বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি কক্সবাজার রিজিওন কমান্ডার মো. সাজেদুল রহমান এবং বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, সীমান্তে দুষ্কৃতকারীদের গুলিতে ২ বিজিবি সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে সিপাহী ফরিদ উদ্দিনকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। মৃত্যুঞ্জয়কে রামু সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...