প্রকাশিত: ১৬/১০/২০১৯ ২:২৩ পিএম

আজ বুধবার প্রকাশ করা হয়েছে বিবিসির ২০১৯ সালের প্রভাবশালী ১০০ নারীর তালিকা। সেই তালিকায় উঠে এসেছে রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ক্রিকেটার জেসমিন আক্তারের নাম।
জানা গেছে, পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়-এমন ছয় ক্যাটাগরিতে প্রকাশিত তালিকাটি তৈরি করা হয়। এসবের ভিত্তিতে ওই তালিকায় জায়গা করে নেয় সারা বিশ্বের ১০০ নারী। এতে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়। সেই হিসেবে জেসমিনের দেশ পরিচয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য লেখা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেন জেসমিন। এরপরে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে যাওয়ার পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজেকে ক্রীড়াবিদ হিসেবে মেলে ধরেন জেসমিন। এমনকি এ বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়ে খেলেন তিনি।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer