প্রকাশিত: ০৯/১০/২০১৯ ১০:২০ এএম

বার্তা পরিবেশকঃ
তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি আগামী ১২ অক্টোবর শনিবার কক্সবাজার আসছেন। তিনি ঐ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার-৩, (রামু-সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল কর্তৃক রামু স্টেডিয়ামে আয়োজিত বিশাল মেজবান ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিষয়টি মেজবান আয়োজন কমিটি নিশ্চিত করেছেন।

একই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক আমিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মেজবানটিতে রামু উপজেলার এ পর্যন্ত প্রয়াত আওয়ামীলীগের সকল দায়িত্বশীলদের আত্মার মাগফেরাত ও সৎগতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় আয়োজন করা হবে। এ মেজবানটি স্মরণকালের বৃহত্তম অনুষ্ঠান হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

প্রসঙ্গত, বিগত জানুয়ারি মাসে বর্তমান সরকার তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর মন্ত্রী পরিষদ গঠন করলে ড. হাসান মাহমুদ এমপি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং তথ্য মন্ত্রী হওয়ার পর ড. হাসান মাহমুদ এমপি’র এটি হবে কক্সবাজারে প্রথম সফর।উল্লেখ্য, গত ৩ অক্টোবর এই মেজবান অনুষ্ঠানের কথা থাকলেও তা পিছিয়ে আগামী শনিবার পূণ:নির্ধারণ করা হয়।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer