প্রকাশিত: ০৮/১০/২০১৯ ১১:২৫ এএম

বান্দরবানের লামায় এক‌টি দেশীয় পিস্তল ও ছুরিসহ মো. আবুল হোসেন (২৬) রোহিঙ্গাকে আটক করে‌ছে যৌথবা‌হিনী। সোমবার (৭ অক্টোবর) দুপু‌রে বান্দরবানের লামা উপজেলার লুলাইং এলাকায় এঘটনা ঘ‌টে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) অপ্পেলা রাজু নাহা।

আটক মো. আবুল হোসেন লামার লুলাইং মুখ বাংগালি বাজার পাড়ার মো. সাহাবুদ্দিনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (৭ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের লামা উপজেলার লুলাইং আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আবদুল মুকিত এর নেতৃত্বে পু‌লিশ ও সেনাবা‌হিনীর এক‌টি দল লুলাইং মুখ বাংগালি পাড়া থেকে ১‌টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি ছুরিসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) অপ্পেলা রাজু নাহা বলেন,‘যৌথ অভিযান চালিয়ে এক‌টি দেশীয় পিস্তল ও ছুরিসহ মো. আবুল হোসেন (২৬) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর তা‌কে আদালতে পাঠানো হবে।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...